দুই উপজেলায় আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল সোমবার স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

চিতলমারীতে কাউন্সিলরদের ভোটে মো. রোকন উদ্দিন শেখ সভাপতি ও পীযূষ কান্তি রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফকিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে স্বপন কুমার দাস এবং সাধারণ সম্পাদক পদে শিরিনা আক্তার কিসলু নির্বাচিত হন। ফকিরহাটের সম্মেলনটি পিলজংগ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।