দুই উপজেলায় একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৬টি ইউপির মাত্র একটিতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাঁর নাম মো. আক্তারুজ্জামান। তিনি মতলব দক্ষিণ উপজেলায় ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে উপাদী দক্ষিণ ইউপিতে হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন। অবশ্য স্থানীয় তিন-চারজন ভোটার বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী হলেও তিনি তেমন প্রচারণা চালাননি। বিভিন্ন জায়গায় তাঁর পোস্টার ও ব্যানার সাঁটানো থাকলেও
এলাকায় তাঁর তেমন জনপ্রিয়তা নেই। তবে আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, অন্য প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন।