দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শীতার্তদের মাঝে ১৩৫টি কম্বল বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সৈয়দপুর সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রংপুরের তারাগঞ্জে গতকাল ২২০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।

সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শীতার্ত মানুষের দুর্ভোগের কথা ভেবে আমরা তাদের পাশে দাঁড়াতে এসেছি।’ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা ফিরোজ, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবলীগের যুগ্ম সাধারণ আসাদুল ইসলাম, সংগঠনের সভাপতি আশিকুর প্রমুখ।

এদিকে তারাগঞ্জে ২২০ জন শীতার্তের মাঝে ওই কম্বল দেন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। কম্বল বিতরণ উপলক্ষে ইকরচালী উচ্চবিদ্যালয় ও পারুল আপার ফ্রি পাঠশালার মাঠে সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন প্রভাষক রাসেল আহম্মেদ, সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম, ওই ইউপির নারী সদস্য পারুল বেগম, শিক্ষার্থী জাহিদ হোসেন, মাজহারুল ইসলাম, শাহীন হোসেন, মাসুদ রানা, ওয়াহিদ হোসেন, সোমা খাতুন, সোহাগ হোসেন প্রমুখ।