দুই উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাঘাটা সড়কের মহিমাগঞ্জের বাঙ্গালী সেতুর সংযোগ সড়ক শনিবার দুপুরে ভেঙে যায়। এতে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সেতুর উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে আছে।এলাকাবাসী জানায়, তিন বছর আগে বাঙ্গালী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। এটি বাঙ্গালী সেতু নামে পরিচিত। গত বছর সেতুর উভয় পাশে পাকা সংযোগ সড়ক নির্মাণ করা হয়। গতকাল বেলা দেড়টায় বাঙ্গালী নদীর পানির চাপে পূর্ব পাশের সংযোগ সড়কের বেশির ভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়।