প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই উপসচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা হলেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মুজতাবা রিজওয়ান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি বশির উদ্দিন আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে ও সরকার জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করছে। এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইনের ক্ষমতাবলে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তাঁরা অবসরজনিত সুবিধা পাবেন। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার স্বাভাবিক বয়স হলো ৫৯ বছর।