দুই উপসচিবকে অবসরে পাঠাল সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই উপসচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা হলেন, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) মুজতাবা রিজওয়ান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব বশির উদ্দিন আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, তাঁদের চাকরিকাল ২৫ পূর্ণ হয়েছে ও সরকার জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করছে। এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইনের ক্ষমতাবলে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। তবে তাঁরা অবসরজনিত সুবিধা পাবেন।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার স্বাভাবিক বয়স হলো ৫৯ বছর।