দুই উপাচার্যকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যোগে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি গোলাম শাহী আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম ইয়াহিয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম বুলবুল, আহমাদ উল্লাহ সরকার।