দুই এমপিকে স্থায়ী কমিটি থেকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক কুত্সা রটানোর অভিযোগে সংসদীয় কমিটির সদস্যপদ থেকে গোলাম মাওলা রনি ও ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম আহম্মেদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের ৫নং সারঘাট এলাকায় ইউনিয়ন কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জমির আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, রবি হোসেন, রহিমউদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, শাহজাহান খান ৩৯ বছর ধরে সড়ক পরিবহন শ্রমিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু বর্তমান সরকারের এই দুই সাংসদ ও সংসদীয় কমিটির সদস্য গোলাম মাওলা ও ওমর ফারুক চৌধুরী তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। এই অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।