দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলার কালিহাতী উপজেলার পৌলিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পরীক্ষার্থীরা হলো শহরের পূর্ব আদালতপাড়ার কামাল মণ্ডলের ছেলে আলিফ মাহমুদ ও পশ্চিম আকুরটাকুরপাড়ার শেখ শাজাহানের ছেলে নাজমুস সাকিব। তারা উভয়েই বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।টাঙ্গাইল সড়ক পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান জানান, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে এলেঙ্গা যাচ্ছিল তিন কিশোর। বেলা দুইটার দিকে তারা পৌলি সেতুর কাছে একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিফ মাহমুদ ও নাজমুস সাকিবের মৃত্যু হয়।