প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আয়েশা চৌধুরী টুম্পা হত্যা মামলার বিষয়ে ঢাকার শাহবাগ ও নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ২১ মার্চ তলব করেছেন হাইকোর্ট। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে হাইকোর্ট গত বছর টুম্পার ভাই আল কাউসার মাসুদ ওরফে বাবলা হত্যার ঘটনা তদন্ত করে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানাতে বলেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।