দুই ওসির দ্বন্দ্বের ঘটনায় তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুই ওসির সমন্বয়হীনতা ও বাগিবতণ্ডার ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ পুলিশ সিলেট বিভাগীয় দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলী এ তদন্তে নবীগঞ্জ থানায় আসেন। নবীগঞ্জ থানায় মামলার কার্যক্রম পরিচালনা ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অঞ্জন পাল ও ওসি (ইনচার্জ) মো. জসিম উদ্দিনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।