দুই কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার রাতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রসংগীত দিয়ে। এরপর দুই কবির গান পরিবেশন করেন শিল্পীরা। গানের ফাঁকে আলোচনা ও নৃত্য পরিবেশনা ছিল। আলোচনা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন প্রমুখ।