দুই কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে ও কবিতায় বাংলা সাহিত্যের প্রয়াত দুই নন্দিত কবি শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হককে স্মরণ করেছে কুমিল্লা সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের ধর্মসাগর পাড়ের নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে ওই স্মরণ অনুষ্ঠান হয়। কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি জহিরুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কুমিল্লার সাবেক পুলিশ সুপার ও লেখক মালিক খসরু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক। পরে নাজনীন কাজল সংগীত এবং সৈয়দ আহমেদ তারেক আবৃত্তি পরিবেশন করেন।