প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে টঙ্গীতে একটি পোশাক কারখানার এক সহকারী উৎপাদন ব্যবস্থাপককে (এপিএম) ছাঁটাইয়ের গুজবে গতকাল বুধবার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ জানায়, টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা ফ্যাশনস ওয়্যার লিমিটেড কারখানার এপিএম মো. রোমান সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি নেন। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে ছাঁটাই করেছে। গতকাল সকাল ১০টার দিকে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় এক শ্রমিককে মারধর করেন উৎপাদন ব্যবস্থাপক মো. তুষার। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তুষারকে প্রচণ্ড মারধর করেন।রোমান কারখানায় এসে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কথা জানালে শ্রমিকেরা তাঁকেও মারধর করেন।