প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন গত রোববার মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঝটিকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি অদক্ষতাসহ নানা অনিয়মের অভিযোগে দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা, দুজন প্রধান শিক্ষক ও পাঁচজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে কাউকে না জানিয়ে উপজেলার পাচ্চর, শিবচর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিদ্যালয়সহ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় পরিদর্শন করেন সচিব এম এম নিয়াজউদ্দিন।এ সময় বিভিন্ন অনিয়ম ও অদক্ষতার অভিযোগে সচিবের নির্দেশে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আ স ম আবদুল্লাহ ও আবদুর রহিম, শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী কুণ্ডু, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও বিউটি খানম, পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার ও গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোবাখখারুল ইসলাম মিজান জানান, রোববার বিকেলে সাময়িক বরখাস্তের চিঠি তিনি পেয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন জানান, তিনি এই বিদ্যালয়গুলোতে গিয়ে নানা সমস্যা দেখতে পান।