দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করায় জনসংযোগ কার্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ গত সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংযোগ কার্যালয়ের পরিচালক মীর আবুল কাশেম ও উপপরিচালক আবদুস সালাম মিঞাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা জনসংযোগ কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।