দুই কর্মকর্তাসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মীদের সমবায়ের ভিত্তিতে গড়া আবাসন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে আরও একজনকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম আতিয়ার রহমান মল্লিক। আহ্ছানিয়া পল্লী সোসাইটির নামে কেনা জমির কথিত মালিক তিনি। এর আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হন আহ্ছানিয়া মিশনের উপপরিচালক (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) রফিকুল ইসলাম সিদ্দিকী এবং জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবীর। গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।রফিকুল ও হুমায়ুন কথিত জমির মালিক আতিয়ার ও মধ্যস্থতাকারী এ কে এম ইকবালের সঙ্গে যোগসাজশে ‘আহ্ছানিয়া পল্লী সোসাইটি’ সমিতির দুই কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।