দুই কর্মচারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাবতে দুই সরকারি কর্মচারীকে গত বৃহস্পতিবার ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তাঁরা হলেন বেলাব ডাকবাংলোর পিয়ন লিটন মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী মাহফুজ মিয়া। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১২টার দিকে লিটন ও মাহফুজ উপজেলা সরকারি ডাকবাংলোয় এক নারীকে নিয়ে যান। সেখানে তাঁরা অনৈতিক কাজে লিপ্ত হন। খবর পেয়ে ইউএনও গিয়ে হাতেনাতে তাঁদের ধরে ফেলেন। পরে রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।