প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের হাতে নিহত যুবদলের কর্মী শরীফ ও বিএনপির সমর্থক শাহ আলমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দলীয় কর্মী-সমর্থকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন। দলের কেন্দ্রীয় দুই যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও সাংসদ বরকত উল্লা উপস্থিত ছিলেন।