দুই কলেজ ছাত্রকে পিটিয়েছে সন্ত্রাসীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা আরাফাত হোসেন (১৭) ও কাজল (১৭) নামের দুই কলেজছাত্রকে পিটিয়ে আহত করেছে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শিক্ষার্থীদের পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর রোডে কলেজছাত্র আরাফাত ও কাজলের পথ রোধ করে।