দুই কলেজ থেকে শিবিরের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। কলেজ দুটি শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত।
অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে আমরা প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়েছি। এ সময় আমরা মুহসীন কলেজ থেকে দুজন ও চট্টগ্রাম কলেজ থেকে একজনকে আটক করতে পেরেছি। অভিযানের সময় শিবিরের কর্মীদের বেশির ভাগ কক্ষই তালাবদ্ধ ছিল। গতকাল নগরের দেওয়ান বাজারের জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটকের পর শিবিরের কর্মীরা গা ঢাকা দিয়েছেন।’