দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজারসংলগ্ন এলাকায়।আহত দুই ছাত্র হলেন মো. সুজন প্রামাণিক (১৯) ও মঈন আহমেদ (১৮)। তাঁদের দুজনের বাড়ি পূর্ব গঙ্গাবর্দী এলাকায়। এর মধ্যে সুজন এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আহত মঈনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সুজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।