দুই কলেজছাত্রসহ গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে কলেজের দেয়ালে লাগানোর অভিযোগে দুই কলেজছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের ছাত্র আলমগীর হোসেন ও চট্টগ্রাম কলেজের ছাত্র ইমরান এবং তাঁদের সহযোগী মুসলিম উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে রাউজান রমজান আলীর হাট থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।