দুই কলেজের কেউ পাস করেননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়। ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন নীলফামারীর দুটি কলেজ শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে। ওই কলেজ দুটি হলো সদরের নগর দাড়োয়ানী স্কুল অ্যান্ড কলেজ ও জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে নগর দাড়োয়ানী স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী সংখ্যা চারজন ও বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মাত্র একজন।
নগর দাড়োয়ানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেন, ‘আমার কলেজ থেকে মানবিক বিভাগে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে চারজন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে তিনজন পরীক্ষায় অংশ নিলেও প্রকাশিত ফলাফলে একজনও পাস করেনি।’