দুই কসাইকে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা গরুর মাংস বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে দুই কসাইকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান।
দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা গ্রামের আবদুল আলিম (৩৬) ও পূর্ব সারডুবী গ্রামের মোকছেদ আলী (৪০)। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকালে মরা গরুর মাংস বিক্রি করার সময় ওই দুজনকে আটক করেন বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান। খবর পেয়ে থানা-পুলিশ ওই দুজনকে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমানের আদালতে হাজির করেন। আদালত তাদের ওই কারাদণ্ড দেন।