দুই কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়ায় সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জ্যোস্না আরা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পটিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় তিনি আয়কর বিবরণী দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল করতে পারবেন।
এদিকে চন্দনাইশে ৯ নম্বর ওযার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী সেকান্দার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
চন্দনাইশের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, বয়স কম হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে।