দুই কাউন্সিলর প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনার ঈশ্বরদী পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। পৌর নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের হাকিম জাহিদ নেওয়াজ গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এই জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী হাফিজ আল শামস ও ৩ নম্বর ওয়ার্ডের পানির বোতল মার্কা প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম।
ঈশ্বরদী নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আচরণবিধি লঙ্ঘন করে এই দুই প্রার্থী বিভিন্ন দেয়াল, দোকানের ভেতর ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার সাঁটিয়েছেন। এগুলো ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়লে বুধবার পানির বোতল ও গতকাল দুপুরে পাঞ্জাবি মার্কা প্রতীকের প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।