দুই কারখানাকে জরিমানা, একটি সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে খাওয়ার পানি বাজারজাতকারী দুটি কারখানাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত আদালত এই অভিযান চালান।
অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্পাদন ও বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া তা বাজারজাত করার অপরাধে নিউমার্কেটের বাদশা মিয়া ড্রিংকিং ওয়াটারকে এক লাখ টাকা, শাহজাহানপুরের মিম ফ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে চিড়িয়াখানা রোডের নূপুর ড্রিংকিং ওয়াটারের কারখানাটি সিলগালা করে দেন আদালত। বিজ্ঞপ্তি।