প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দুই জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশে দেয়।সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কেরা হলেন: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৌহিদুল ইসলাম ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের পার্থ গোপাল বণিক। তাঁরা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। দুজনের বিরুদ্ধেই অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকার সময় তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলায় কারাবন্দী জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি আবদুস সালাম পিন্টুকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়াসহ কয়েকটি অভিযোগ উঠেছিল। কারা প্রশাসনের তদন্ত কমিটি এসব ঘটনার সত্যতা পায়।