দুই কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন এলাকায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলো উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মনছুর আলম (১৭) ও একই এলাকার ওবাইদুল ইসলাম ওরফে ছোটন (১৪)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সাইকেল আরোহী দুই কিশোরকে ধাক্কা দেওয়ার পর বাসটি একটি টমটম গাড়িকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির চালক নুরুল কবির, যাত্রী অহিদুর রহমান ও হামিদুর রহমান গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে হামিদুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|