দুই কৃতী নারীকে সম্মান জানাল লেখিকা সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শিরীন আখতারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম লেখিকা সংঘ। একই সঙ্গে ‘অধ্যাপিকা সালমা চৌধুরী সম্মাননা পদক-২০১৬’ দেওয়া হয়েছে বাংলাদেশ গার্ল গাইড চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক কমিশনার রাহেনারা বেগমকে।
গতকাল শুক্রবার বিকেলে নগরের নন্দনকানন ফুলকি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই কৃতী নারীকে সংবর্ধনা ও সম্মাননা পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি আনোয়ারা আলম। বক্তব্য দেন সাংসদ সাবিনা নাহার বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম লেখিকা সংঘের সাধারণ সম্পাদিকা জিনাত আজম ও চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রিতা দত্ত।
সম্মাননা পদক পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রাহেনারা বেগম বলেন, সমাজে সালমা চৌধুরীর অবদান মনে রেখে চট্টগ্রাম লেখিকা সংঘ তাঁর নামে যে পদক চালু করেছে, তা প্রশংসাযোগ্য। সালমা চৌধুরী বেঁচে থাকবেন তাঁর কীর্তি ও কর্মের মাধ্যমে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার অনুষ্ঠানে বলেন, নারীরা এখন কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখছেন।