দুই কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বড় হাওরের দক্ষিণে বাঁশগাড়ি এলাকায় শৈত্যপ্রবাহে রমজান আলী ও সুরুজ মিয়া নামের দুই কৃষক গত রোববার বিকেলে মারা গেছেন। তাঁদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তাঁরা জমিতে কাজ করতে গিয়ে তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।