প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর হাতীভাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে মনু মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গ্রামের খেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কাঠালকান্দি গ্রামে বজ্রপাতে তাহের উদ্দিন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাহের উদ্দিন কাঠালকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন৷