দুই কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সেচ সংযোগের তার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের সাবুল হোসেন (৩০) ও নাজির হোসেন (২৮)। তাঁরা বাঁশের খুঁটি দিয়ে তার টানছিলেন। কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, কৃষকেরা নিজেরা সেচ পাম্পের তার টানার সময় ১১ কেভি সরবরাহ লাইনের সঙ্গে তাদের তারের সংযোগ ঘটে এ দুর্ঘটনার শিকার হন। পিডিবির লোক দিয়ে কাজটি করলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।