দুই কোটি টাকার কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা উপজেলায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পশুর নদসংলগ্ন চালনা বাজার এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ওই কাপড় জব্দ করেন।মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে ৮০ বেল্ট ভারতীয় শাড়ি, থ্রি পিস, থানকাপড়, শাল চাদর জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি টাকা।