দুই কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার খানজাহান আলী সেতুসংলগ্ন এলাকা থেকে গতকাল বুধবার প্রায় দুই কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়িকাপড় আটক করেছে কোস্টগার্ড।মংলা কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে গতকাল ভোরে ভারতীয় শাড়িকাপড় বোঝাই একটি ট্রাক আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে ট্রাকটি থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থানকাপড় জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যান। ট্রাকসহ আটক মালামাল দুপুরে খুলনা কাস্টমস হাউসে হস্তান্তর করে কোস্টগার্ড। মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শরিফুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।