প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪১টি সোনার বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।
কাস্টম হাউস সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ গতকাল সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এর পরই শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি করে এসব সোনার বার জব্দ করেন। বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান বলেন, ‘উড়োজাহাজের যাত্রীদের হাতব্যাগ রাখার স্থানে পলিথিনের ব্যাগের ভেতরে এসব সোনার বার পাওয়া যায়। তবে কে বা কারা এসব এনেছে, তা শনাক্ত করা যায়নি।