দুই কোটি ১০ লাখ টাকার মাদক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-২ (র্যাব)-এর সদস্যরা নারায়ণগঞ্জ শহরের টানবাজার পৌর কলোনি এলাকায় গতকাল রোববার দুই দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দুই কেজি ২৫ গ্রাম হেরোইন ও ৪৮ কেজি গাঁজা। র্যাবের দাবি এসব মাদকদ্রব্যের দাম প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন: শহরের টানবাজার পৌর কলোনির বাসিন্দা মো. ছোট লাল, রাজীব দাস, রুবেল, সাগর ও ভোল। র্যাব-২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-২-এর ক্যাপ্টেন মো. তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।