দুই কোটি ৬০ লাখ মানুষ সুপেয় পানি পানে বঞ্চিত
দেশের দুই কোটি ৬০ লাখ মানুষ নিরাপদ পানি পানের সুবিধা থেকে বঞ্চিত। আজ শনিবার বিশ্ব পানি দিবস। এর আগে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল-ইউনিসেফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অভাবে বিশ্বে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সের এক হাজার ৪০০ শিশু মারা যায়।
ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, সারা বিশ্বে নিরাপদ পানীয় পানিসংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের প্রায় চার বছর পর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে ‘পানি পাওয়ার সুযোগ একটি মানবাধিকার’ বলে ঘোষণা দেওয়ার পরও ৭৫ কোটিরও বেশি মানুষ এই মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়ে গেছে। তাদের অধিকাংশই হতদরিদ্র মানুষ।
গত বছর প্রকাশিত ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ সমীক্ষা অনুযায়ী, সারা বিশ্বে ৭৬০ কোটি ৮০ লাখ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ থেকে বঞ্চিত। পানীয় জলের সুবিধাবঞ্চিত বেশির ভাগ মানুষই দরিদ্র ও দুর্গম গ্রামাঞ্চলে বা বস্তিতে বসবাস করে। ইউনিসেফ ওয়েবসাইট।