দুই ক্রীড়াবিদকে হত্যা মামলার আসামি, প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরের দুই ক্রীড়াবিদ পৌর কাউন্সিলর হোসেন আহমেদ ও তাঁর ভাই জুনেদ আহমেদকে একটি হত্যা মামলার আসামি করায় গতকাল শনিবার ক্রীড়া সংগঠন, কর্মকর্তা ও খেলোয়াড়েরা মানববন্ধন করেছেন। বেলা ১১টার দিকে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, পৌর এলাকার বলাকাপাড়ায় গত ৫ অক্টোরব দুর্বৃত্তদের হামলায় এক দম্পতি গুরুতর আহত হন। পরে আহত ডলি আক্তার মারা যান। এ ঘটনার সঙ্গে হোসেন আহমেদ ও জুনেদকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।