দুই ক্লিনিক মালিকের কারাদণ্ড, একজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রাজশাহীর দুটি ক্লিনিকের মালিককে ছয় মাস করে কারাদণ্ড এবং একটি ক্লিনিকের মালিককে জরিমানা করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।পুলিশ জানায়, র্যাব ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির ও মোবাসসের ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার তিনটি ক্লিনিকে অভিযান চালান। এ সময় ডক্টর ক্লিনিকের মালিক মাসকুরা খাতুন এবং মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালের মালিক মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উত্তরবঙ্গ জেনারেল হাসপাতালে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা ও সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, গত বুধবারই দণ্ড পাওয়া ব্যক্তিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।