দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চৌমুহনী চৌরাস্তার কাছে দুই গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহত দুই ব্যবসায়ী হলেন পূর্বশুল্লকিয়ার আবুল কাশেম (৫০) ও ভাটিরটেকের আবদুল মোতালেব (৩৫)। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই দুই ব্যক্তি নোয়াখালী ইউনিয়নের ল্যাঙারদোকান নামের স্থানে বাজারে গরু বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা স্থানীয় চৌমুহনী চৌরাস্তার কাছে পৌঁছালে সাত-আটজনের একদল ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে সঙ্গে থাকা টাকা-পয়সা দিতে বলে।এ সময় তাঁরা টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা এলোপাতাড়ি দুজনকে কুপিয়ে এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় চিৎকার শুনে পথচারী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।