দুই গরু ব্যবসায়ীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে চাঁদা না পেয়ে দুই গরু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই সীমান্তে গতকাল ভোরে উত্তর তিলাই গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও রমজান আলী (২৪) গরু আনতে যান। এ সময় বিজিবি ধলডাঙ্গা ক্যাম্পের সোর্স পরিচয়দানকারী মজিবর, সাইদুর ও শাহআলম নামে তিন সন্ত্রাসী গরুপ্রতি ৫০০ টাকা চাঁদা দাবি করে। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে দুই গরু ব্যবসায়ীকে মারাত্মক জখম করা হয়।
পরে এলাকাবাসী তাঁদের ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করেন।