প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুই গাঁজাসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার অঙ্কুজানপাড়ার হারুন অর রশিদ (২৫) ও সদর উপজেলার সোনাখালী গ্রামের আবদুস সালাম (২৭)। কারাদণ্ডের আদেশ দেন বরগুনার সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান। এর অগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করে পুলিশ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি