দুই গুণী নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন (বিএফইউডব্লিউ) বাংলাদেশের দুজন বিশিষ্ট গুণী নারীকে সম্মাননা দিয়েছে। এই দুই গুণী নারী হলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক লতিফা আকন্দ এবং ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। প্রবীণ দিবস উপলক্ষে ২৫ অক্টোবর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে এই সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউডব্লিউর সভাপতি অধ্যাপক নাজমা সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও নারীনেত্রী অধ্যাপক রওশন আরা। বিশেষ অতিথি ছিলেন বিএফইউডব্লিউর সাবেক সভাপতি সেলিনা খালেক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সিডও সভাপতি সালমা খান। বিজ্ঞপ্তি