দুই গুণীকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং কবি ও সাংবাদিক আবুল মোমেনকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম একাডেমি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ডিসি হিলে স্বাধীনতা বইমেলা অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম একাডেমির পরিচালক রীতা দত্তের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি কামরুল হাসান বাদল।
চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ জানান, ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দ শামসুল হককে এবং বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় আবুল মোমেনকে এ সম্মাননা জানানো হয়।