দুই গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে গতকাল শুক্রবার দুই গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থেকে শামসুন্নাহারের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া কীটনাশক পানে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নূপুর (১৫)। নূপুর আজিমপুর এলাকায় এক আইনজীবীর বাসায় কাজ করত।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, শামসুন্নাহার মোহাম্মদপুরের ২৫০/এ বছিলা রোডে নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করত। গতকাল সকাল ১১টার দিকে পুলিশ ওই বাসার ড্রইং রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামসুন্নাহারের বাবার নাম সুরুজ মিয়া। তার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশে।আরেক গৃহকর্মী নূপুর ৯৪/এ আজিমপুর অফিসার্স কোয়ার্টারের বাসিন্দা হারুন অর রশীদের বাসায় গৃহকর্মীর কাজ করত। পুলিশ জানায়, শুক্রবার সকালে নূপুর কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকালে সে মারা যায়। তার বাবার নাম আবদুস সোবহান। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকীতে।