দুই গৃহবধূ ও এক যুবকের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে গতকাল শনিবার দুই গৃহবধূ ও অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এঁদের মধ্যে কেরানীগঞ্জের আড়াকুল নয়ামাটি এলাকার বালুর মাঠে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জোছনা বেগম ওরফে টুনির (৩৬) লাশ পাওয়া যায়। তিনি কোন্ডা ইউনিয়নের আইন্তা পশ্চিমপাড়া গ্রামের হারুন মিয়ার মেয়ে। অন্যদিকে জিঞ্জিরা ইউনিয়নের ভাগনা এলাকার একটি বাসা থেকে মৌসুমী আক্তারের (২৩) মৃতদেহ পাওয়া যায়। মৌসুমী কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলী গ্রামের আবদুল খালেকের মেয়ে।
সিরাজদিখানের আবিরপাড়া গ্রামের একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ।
গৃহবধূ জোছনার মৃত্যু হত্যাকাণ্ড বলে ধারণা করছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
আর মৌসুমী পারিবারিক কলহের জের ধরে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যা করেছেন পুলিশকেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজামান জানিয়েছেন। ঘটনার পর থেকে জোছনার স্বামী রনি মিয়া পলাতক।