দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন সালমা আক্তার (২২) ও শাহিদা আক্তার (২৪)। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাড্ডা থানার ১৪১৩ ছোলমাইদের একটি ভাড়াবাড়ির তালা ভেঙে সালমার গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে। সাড়ে তিন বছর ধরে সুমন নামের এক ব্যবসায়ী তাঁর স্ত্রী সালমাকে নিয়ে ওই ঘরে ভাড়া থাকতেন। এদিকে পল্লবীতে গৃহবধূ শাহিদা আক্তারের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সিদ্দিককে পুলিশ গ্রেপ্তার করেছে।