দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের তিরপুর গ্রামে রাজিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহত রাজিয়া বেগমের স্বামী মোরশেদ মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাড়াইরপাড়া গ্রামেও অপর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহত রাজিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার উজলাব গ্রামের রাজিয়ার সঙ্গে সাত বছর আগে রায়পুরার তিরপুর গ্রামের মোরশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রাজিয়াকে প্রায়ই মারধর করা হতো। গত শুক্রবার রাতে রাজিয়ার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখা যায়, রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রাজিয়ার মরদেহ বাড়িতে ঝুলে আছে।এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, গৃহবধূ রাজিয়ার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। প্রাথমিক তদন্তে যৌতুক নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাড়াইরপাড়া গ্রামের নুরুন্নবী পলাশের (২৯) সঙ্গে তিন বছর আগে একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের আয়েশা আক্তারের (২৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ চলছিল। গত বৃহস্পতিবার ভোরে আয়েশার ভাই হাফেজ ওসমান গনিকে পলাশ ফোন করে জানান, আয়েশা গুরুতর অসুস্থ। পরে ওসমান ও তাঁর মা পলাশদের বাড়িতে গিয়ে জানতে পারেন, রাত একটার দিকে আয়েশার মৃত্যু হয়েছে।পলাশ দাবি করেছেন, পেটের পীড়ায় আয়েশার মৃত্যু হয়েছে। তবে আয়েশার পরিবার বলছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহরাস্তি থানার পুুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।